সিনামন ( Cinnamomum) বা বাংলায় আমরা যেটাকে দারুচিনি নামে চিনি সেটি শুধু একটি মসলা হিসেবে ই ব্যবহার হয়না বরং ওষধি গুণ সমৃদ্ধ এই মসলা ঔষধ হিসেবেও সারা পৃথিবীতে সমধিক পরিচিত । দারুচিনি এক ধরণের গাছের ছাল । এই গাছের ছাল শুকিয়ে রান্না ও ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় । সাধারণত খাবারে যেমন- সেমাই, জর্দা, পোলাও ও বিভিন্ন রকম মিস্টিতে সুগন্ধ আনার জন্য দারুচিনি ব্যবহার করা হয় । কিন্তু সাম্প্রতিক কালে দারুচিনির স্বাস্থ্যগুণ এর কারণে চিকিৎসক থেকে সচেতন মানুষ সবার কাছে দারুচিনি বিশেষ একটি জায়গা করে নিয়েছে । দারুচিনির গুড়া সাধারণত ওষধি কাজে বেশি ব্যবহার করা হয় । এছাড়াও দারুচিনির তেল সেই প্রাচীনকাল থেকেই শ্বাসতন্ত্রের রোগ, গাইনোকোলজিক্যাল চিকিৎসায় ও পেটের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে । হালকা মিষ্টি ও কিছুটা ঝাঁঝালো স্বাদের দারুচিনির কয়েকটি প্রকারভেদ সারা পৃথিবীতে দেখা যায় সাইগন সিনামন এই দারুচিনি আসে ভিয়েতনাম থেকে । এটি হালকা মিষ্টি ও হালকা ঝাঁঝালো । এটির রং ও দেখতে প্রায় করিন্তজ সিনামন এর মতোই ।সংগৃহিত ভিয়েতনাম দারুচিনি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে বাছাই করে চূর্ণ করা হয়। যে কারণে আমরা আপনাদের এর গুণগত মান, স্বকীয়তা, মূল্য এবং বিষমুক্ততা নিয়ে নিশ্চয়তা দিতে পারি।
পরিমাণ – ১০০ গ্রাম

Reviews
There are no reviews yet.