চিড়া আমাদের দেশে খুবই পরিচিত ও জনপ্রিয় একটি খাদ্য। এটি শরীর ঠাণ্ডা রাখতে, পানির ঘাটতি পূরণ করতে এবং দ্রুত ক্ষুধা মেটাতে বেশ উপকারী। অনেক সময় চিড়া ভাতের বিকল্প হিসেবেও খাওয়া হয়।
চিড়ায় আঁশের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় এটি সহজে হজম হয় এবং অন্ত্রের বিভিন্ন সমস্যা, যেমন দীর্ঘস্থায়ী পেটের রোগ, অন্ত্রের প্রদাহ, ডায়রিয়া, আলসারেটিভ কোলাইটিস ও ডাইভারটিকুলাইসিসের ক্ষেত্রে উপকারী হতে পারে।
গরমের সময় নাশতা বা বিকেলের খাবার হিসেবে বিভিন্নভাবে চিড়া খাওয়া যায়। দইয়ের সাথে, আমের সাথে বা হালকা রান্না করেও লাল চিড়া খুব সুস্বাদু লাগে।

Reviews
There are no reviews yet.